সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮

2026-08-24T09:29:03+00:00
2026-08-24T09:29:03+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:২৯ এএম 
১৮ বিজিবির অর্থায়নে সীমান্তবর্তী বেকার যুবকদের জন্য ‘ইলেকট্রিক হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচির। ছবি : সময়ের আলো
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অর্থায়ন ও ব্যবস্থাপনায় সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের জন্য ‘ইলেকট্রিক হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। মূলত যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।


লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস তার বক্তব্যে বলেন, সীমান্তের যুবকরা আমাদের সম্পদ। তাদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তারা শুধু নিজের পরিবার নয়, দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবে। এই প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং একটি অপরাধমুক্ত সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকরা জানান, কর্মসংস্থানের অভাবে তারা দীর্ঘ দিন বেকারত্বের অভিশাপে ভুগছিলেন। বিজিবির এই উদ্যোগ তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা এই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। ১৮ বিজিবি জানায়, এই ধরনের জনকল্যাণমূলক কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
  বিষয়:   পঞ্চগড়  সীমান্তবর্তী  এলাকা  বেকার যুবক  আত্মকর্মসংস্থান  বিজিবি  প্রশিক্ষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: