বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল

2026-08-24T14:37:00+00:00
2026-08-24T14:37:00+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন দলের অন্যতম প্রধান দায়িত্ব।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’


তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে হাজারো ষড়যন্ত্রের মধ্যেও দলটি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, স্থানীয় নেতৃবৃন্দই দলীয় প্রার্থী বাছাই করবেন। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে কোনো ধরনের অনিয়ম বা অপকর্মে জড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিএনপি  অপকর্ম  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: