‘একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পড়েছে’

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সদ্য ক্ষমতায় আসা একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক

2026-08-24T15:30:32+00:00
2026-08-24T15:42:56+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
আসিফ মাহমুদ
‘একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পড়েছে’
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৩:৪২ পিএম
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সদ্য ক্ষমতায় আসা একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পড়ে গেছে।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নিজের ওমরাহ পালন নিয়ে তিনি বলেন, গত ছয় মাস ধরে একাধিক এজেন্সি ও বড় ভাই তাকে ওমরাহ পালনে যাওয়ার জন্য বলছিলেন। তারাই সফরের সবকিছু ব্যবস্থা করেছেন। 

আসিফ মাহমুদ বলেন, ওমরাহর প্যাকেজে কত খরচ হয়, সেটি গোপন কোনো বিষয় নয়। তবে ওমরাহ পালন নিয়ে সমালোচনাকে কেউ কেউ ধর্ম অবমাননা ও হয়রানির পর্যায়ে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সফর স্পনসর করার প্রস্তাব পাওয়ার কথাও জানান এনসিপির এই নেতা। তার ভাষ্য, তারা মক্কায় এসেছেন জানতে পেরে প্রবাসী কমিউনিটির সদস্য ও বিভিন্ন হজ এজেন্সির পক্ষ থেকে আরও সাত-আটটি প্রস্তাব এসেছে। তারা তাদের সফর স্পনসর করতে চেয়েছেন। 

অনেকেই তাদের পছন্দ করেন ও স্নেহ করেন উল্লেখ করে পোস্টে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।  

তিনি বলেন, ‘সদ্য ক্ষমতায় আসা একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পরে গেছে। এসব বিষয় স্থানীয় কমিউনিটির কাছেও গোপন নয়। তবে তথাকথিত সমালোচকেরা এ নিয়ে প্রকাশ্যে কথা বলা বা কার্টুন করার দুঃসাহসও দেখাবে না।’ 


এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ সম্পন্ন করেন। তার সফরসঙ্গীদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন রয়েছেন। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ক্ষমতা  দল  মক্কা  হোটেল  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: