দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা

2026-08-24T17:20:50+00:00
2026-08-24T17:26:19+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঈদে মিলাদুন্নবী
দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৫:২৬ পিএম
মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য এ নির্দেশ দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ রইল। একই সঙ্গে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মাঠপর্যায়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।


এতে বলা হয়, দেশের সব মাদরাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মের ওপর বিশেষ আলোচনাসভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ছাড়া, মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করতে বলা হয়েছে।

এর আগে, ২৩ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ড. মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে ওই নির্দেশনা জারি করা হয়েছিল।

সময়ের আলো/মহু
  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  মাদরাসা  নির্দেশনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: