ভাইকে ফাঁসাতে ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

চাচাতো ভাইকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার

2026-08-24T17:59:14+00:00
2026-08-24T17:59:14+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাইকে ফাঁসাতে ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম 
ভাইকে ফাঁসাতে ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড। ছবি : সময়ের আলো
চাচাতো ভাইকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সি শিশু রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে বাবা শরীফ আলী।

পুলিশি তদন্তে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামের শরীফ আলীর সাথে তার চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে প্রতিবেশী সালেক মিয়াকে হত্যা মামলায় ফাঁসিয়ে প্রতিশোধ নিতেই নিজের সন্তানকে হত্যা করে শরীফ আলী।

ঘটনার পর নিহত শিশু রুনার মা ও আসামির স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দেন।


দীর্ঘ ১২ বছর আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   কমলগঞ্জ  মৌলভীবাজার  ভাইকে ফাঁসাতে সন্তানকে কুপিয়ে হত্যা  সন্তানকে হত্যা  সন্তানকে কুপিয়ে হত্যা  বাবার মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: