নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন।সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে

2026-08-24T16:18:33+00:00
2026-08-24T16:21:18+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৪:২১ পিএম
মো. সাইফুল। ছবি : সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।


স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতার পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান সাইফুল। এ সময় সেখানে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, ‘এ ঘটনার পর সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নাইক্ষ্যংছড়ি  সীমান্ত  মাইন  বিস্ফোরণ  প্রাণ  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: