বরিশালে ফের বাস চলাচল শুরু

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রিহুইলার শ্রমিকদের বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল ফের স্বাভাবিক হয়েছে।সোমবার (২৪ আগস্ট)

2026-08-24T18:06:44+00:00
2026-08-24T18:31:53+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
বাস মালিক-শ্রমিকদের সঙ্গে থ্রিহুইলার শ্রমিকদের বিরোধের
বরিশালে ফের বাস চলাচল শুরু
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৬:৩১ পিএম
আলোচনার ভিত্তিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। ছবি : সময়ের আলো
বরিশালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রিহুইলার শ্রমিকদের বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। একই সঙ্গে মহাসড়ক থেকে অবরোধও তুলে নেন বাস শ্রমিকরা।


এর আগে, এদিন দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সকালে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় অভ্যন্তরীণ রুটের কয়েকটি বাস আটকে দেন থ্রিহুইলার শ্রমিকরা। 

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচলও বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘দুপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

সময়ের আলো/মহু





  বিষয়:   বরিশাল  বাস  চলাচল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: