আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মন্ত্রিসভায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক

2026-08-24T20:52:20+00:00
2026-08-24T20:52:20+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম 
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
মন্ত্রিসভায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৯ সালের অধ্যাদেশ রহিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করতে নতুন আইনটি করা হচ্ছে। প্রস্তাবিত আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নতুন আইনে জননিরাপত্তা, ভিআইপি ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে ব্যাটালিয়নের।


প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন মেনে সদস্যদের অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠনের বিধানও রাখা হয়েছে।

পুলিশ বাহিনীর অধীনে ব্যাটালিয়নটি একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটি পরবর্তী প্রক্রিয়ায় যাবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আর্মড  পুলিশ  ব্যাটালিয়ন  আইন  খসড়া  অনুমোদন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: