গুরুদাসপুরে পুকুরে নেমে প্রাণ গেল দুই শিশুর

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আট বছর বয়সি ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই শিশুর মৃত্যু

2026-08-25T21:49:30+00:00
2026-08-25T21:49:30+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গুরুদাসপুরে পুকুরে নেমে প্রাণ গেল দুই শিশুর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পিএম 
গুরুদাসপুরে পুকুরে নেমে প্রাণ গেল দুই শিশু। ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আট বছর বয়সি ফারহান ইসলাম ও লাম হোসেন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান ও লাম দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামলে দুজনই পানিতে তলিয়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   নাটোর  গুরুদাসপুর  পুকুর  প্রাণ  শিশু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: