নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিব্বতের দিক থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ভয়াবহ বন্যার পানিতে

2026-08-26T15:11:12+00:00
2026-08-26T15:11:12+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম 
ছবি : সংগৃহীত
তিব্বতের দিক থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ভয়াবহ বন্যার পানিতে দেশটির নুওয়াকোট ও ধাদিং জেলার কয়েকটি গ্রাম ভেসে গেছে।

নেপালের কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নুওয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় রাস্তা ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রসুওয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ বলে জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলার সদস্যদের মোতায়েন করেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

বন্যায় দেশটির অন্তত ছয়টি বড় জলবিদ্যুৎ ও বিদ্যুৎ সঞ্চালন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে রসুওয়াগাধি, চিলিমে, ত্রিশূলী ৩এ, ত্রিশূলী ৩বি হাব ২২০ কেভি সাবস্টেশন, ত্রিশূলী ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে।

বন্যার কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে প্রবল স্রোতে কাদামিশ্রিত পানি নেমে আসতে দেখা গেছে।

নেপাল পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা এখনো জানা যায়নি। তবে বন্যার ভয়াবহতা অনেক বেশি এবং এতে বহু জনবসতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে।

এদিকে পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। চিকিৎসক দল, স্কাউট ও রেডক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে প্রায়ই ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দেয়। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: