আজ রাতে ও আগামীকাল বজ্রবৃষ্টির আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকার কারণে রাজধানী ঢাকাসহ আটটি বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

2026-08-26T21:43:57+00:00
2026-08-26T21:43:57+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
আজ রাতে ও আগামীকাল বজ্রবৃষ্টির আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম 
আগামীকাল বজ্রবৃষ্টির আভাস । ছবি : সংগৃহীত
দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকার কারণে রাজধানী ঢাকাসহ আটটি বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইভাবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দেশের অন্যান্য বিভাগগুলোতেও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিনও তাপমাত্রা সার্বিকভাবে অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।


এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত টেকনাফে ৩৯ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   আজ  রাত  আগামীকাল  বজ্রবৃষ্টি  আভাস  সারাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: