দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

সময়ের আলো ডেস্ক

প্রবাস

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের পচেফস্ট্রুম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

2026-08-27T10:49:44+00:00
2026-08-27T10:49:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রবাস
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম 
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের পচেফস্ট্রুম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। 

জানা গেছে, জুয়েল আহমেদ ও বিভু সরকার নামে দুজন একজন বাংলাদেশি নাগরিককে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়ে ক্লার্কসডর্পে ফিরছিলেন। পথে পচেফস্ট্রুমের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। 


এতে ঘটনাস্থলেই জুয়েল আহমেদ নিহত হন। অপর গাড়িতে থাকা তিন শ্বেতাঙ্গ নাগরিকও প্রাণ হারান। গুরুতর আহত বিভু সরকারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

খোজ নিয়ে জানা গেছে, নিহত জুয়েল আহমেদের বাড়ী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রাম।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দক্ষিণ আফ্রিকা পুলিশ তদন্ত শুরু করেছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  সড়ক দুর্ঘটনা  বাংলাদেশি  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: