জীবিতদের উদ্ধারে জোর দিচ্ছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও

2026-08-27T12:27:09+00:00
2026-08-27T12:27:09+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
জীবিতদের উদ্ধারে জোর দিচ্ছে নেপাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত ও নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল ও উদ্ধারকেন্দ্রগুলোতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।

উদ্ধারকাজে রাতে নাইট-ভিশন হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ধুনছে ও নুওয়াকোটে ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই দুই জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদক জানিয়েছেন, দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই। সড়ক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইতোমধ্যে ত্রাণসামগ্রী নিয়ে পাঁচটি ট্রাক দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। আরও ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

দুর্গত এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জনপদের ওপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি এমনকি পুরো গ্রামও পানির স্রোতে ভেসে গেছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: