নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ভারতের বিহার ও উত্তর প্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার প্রতিবেশী দেশটিতে বন্যার পানিতে গণ্ডক নদী অববাহিকার কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
বন্যার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অমিত শাহ বলেন, সীমান্তবর্তী যেসব এলাকায় নেপালের বন্যার প্রভাব পড়তে পারে, সেখানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং উদ্ধার ও ত্রাণ দলকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সময়ের আলো/কেএইচ