দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে ব্রিকস বিজনেস ফোরামের অতিথিদের জন্য নির্ধারিত দিল্লির দুটি পাঁচতারা হোটেলে গুরুতর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির লঙ্ঘন পেয়েছে দেশটির খাদ্য

2026-08-27T15:08:07+00:00
2026-08-27T15:08:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতে ব্রিকস বিজনেস ফোরামের অতিথিদের জন্য নির্ধারিত দিল্লির দুটি পাঁচতারা হোটেলে গুরুতর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির লঙ্ঘন পেয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় অ্যান্ডাজ দিল্লি ও জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই) জানায়, অ্যান্ডাজ দিল্লিতে মেয়াদোত্তীর্ণ প্রায় ৮৭ কেজি মিষ্টি পাওয়া যায়। এগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক তৈরির উপকরণ, মাছি ও তেলাপোকাও পাওয়া গেছে।

হোটেলটির পেস্ট্রি বিভাগে নিরামিষ ও আমিষ খাবার আলাদা রাখার ক্ষেত্রেও গুরুতর ত্রুটি পাওয়া যায়। দুই ধরনের খাবারের জন্য ব্যবহৃত কাটিং বোর্ড একই পানির পাত্রে রাখা ছিল।

অন্যদিকে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের বিভিন্ন অংশে স্বাস্থ্যবিধির গুরুতর অবস্থা দেখতে পান পরিদর্শকেরা। সেখানে তেলাপোকা ও ফলের মাছির উপদ্রব, অপরিষ্কার খাবার তৈরির স্থান ও না ধোয়া রান্নার সরঞ্জাম পাওয়া যায়।

হোটেলটিতে ছত্রাক আক্রান্ত আপেল ও পচা টমেটোর মতো নষ্ট উপকরণও পাওয়া গেছে। খাবার ঢেকে না রাখা, ক্ষতিগ্রস্ত পাত্রে খাবার সংরক্ষণ এবং নিরামিষ-আমিষ খাবার যথাযথভাবে আলাদা না করার মতো অনিয়মও ধরা পড়ে। পাশাপাশি খাবার সংরক্ষণের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় লেবেল ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি।

এফএসএসএআই আরও জানায়, জেডব্লিউ ম্যারিয়টের নামে খুচরা খাদ্যপণ্য বিক্রি হলেও এ জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। কিছু প্যাকেটজাত পণ্যে প্রস্তুতকারকের ঠিকানা ছিল না এবং কয়েকটির লাইসেন্স নম্বর ভুল ছাপা ছিল। হোটেল প্রাঙ্গণেও মূল খাদ্য নিরাপত্তা লাইসেন্স যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

দুটি হোটেলই আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনের অতিথিদের থাকার বা আয়োজক ভেন্যু হিসেবে তালিকাভুক্ত। পরিদর্শনের সময় সংগৃহীত খাদ্য নমুনা পরীক্ষার ফল এবং হোটেলগুলোর পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এফএসএসএআই।

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ব্রিকস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: