‘প্রেমালাপে বাধা’, মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

মাদারীপুর সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের রাজৈরে প্রেমের আলাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০

2026-08-27T20:40:05+00:00
2026-08-27T20:40:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘প্রেমালাপে বাধা’, মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম 
প্রেমালাপে বাধায় দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : সময়ের আলো
মাদারীপুরের রাজৈরে প্রেমের আলাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে পৌর এলাকার গুচ্ছগ্রামের (হৃদয় নন্দী গ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা-কাটাকাটি হয়। দুই প্রেমিক-প্রেমিকার প্রেমালাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়েছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।


প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ইয়ার আলী ও আক্কাসসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রেমালাপে বাধা  মাদারীপুর  গ্রামবাসী  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: