মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের

2026-08-28T11:34:46+00:00
2026-08-28T11:34:46+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩৪ এএম 
সংঘর্ষে আহতদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে হাসপাতালে। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৮ বিঘার একটি মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাত ৯টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গুরুতর জখম হওয়ায় নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫) ও জুয়েল চৌকিদারকে (৩০) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মাসুদ শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০)।

অন্য পক্ষের গুরুতর আহত রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭), লিয়াকত হাওলাদার (৪৫) ও শহিদ হাওলাদারকে (৫০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ঘেরটির মালিক দাবিদার নাজিম মাহমুদ জুয়েল বলেন, প্রতিপক্ষের রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। হামলায় ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

অন্যদিকে প্রতিপক্ষের রাকিব হাওলাদার বলেন, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘেরটিতে হামলা চালিয়ে মাছ লুটপাট করে। এক পর্যায়ে তারা ঘেরের গৈঘরে অগ্নিসংযোগও করে। এ সময় এলাকাবাসী বহিরাগতদের ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, বিবাদমান ওই ঘেরটি গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। পরে জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীনদের অনুসারীরা দখলে নেয়। ঘেরটি নিয়ে এর আগেও কয়েক দফা মারপিটের ঘটনা ঘটেছে। সালিশ বৈঠক হয়েছে এবং থানা ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আহতরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। 

সময়ের আলো/জোই



  বিষয়:   বাগেরহাট  মোরেলগঞ্জ  ঘের দখল  বিএনপি  দুপক্ষের সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: