বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে : এমপি হানজালা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

করোনা মহামারির পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা আর ঘুরে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ

2026-08-28T15:31:05+00:00
2026-08-28T15:31:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে : এমপি হানজালা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম 
বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : সময়ের আলো
করোনা মহামারির পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা আর ঘুরে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচরের ৭৫ নম্বর বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশে শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সারা দেশে ফলাফল বিপর্যয় দেখা গেছে। আগে দেখা যেত, একটি বিদ্যালয় থেকে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী এ প্লাস পেত। এবার সেই সব বিদ্যালয়ে পাশের হারই কমে গেছে।

এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পেছনে বিগত সময়ে শিক্ষার্থীদের দেওয়া ‘অটো পাস’কেও অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।


হানজালা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। বাংলাদেশকে যদি উন্নয়নের শিখরে নিতে হয়, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অভিভাবকদের সন্তানদের বিদেশমুখী করে তোলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের বিদেশমুখী করে তুলছেন। অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপে পাঠাতে ব্যস্ত হচ্ছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি বিমুখতা তৈরি হচ্ছে।

শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, শিক্ষার উন্নয়নে আমি হানজালা সব সময় কাজ করে যাব, ইনশা আল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদারীপুর  শিবচর  বাংলাদেশ  শিক্ষাব্যবস্থা  ভেঙে পড়েছে  এমপি  হানজালা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: