বোয়ালখালীর বসতঘরে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরো উদ্ধার

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের বারান্দা থেকে ২৫টি ডিমসহ বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত

2026-08-29T13:56:34+00:00
2026-08-29T13:56:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীর বসতঘরে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরো উদ্ধার
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৫৬ পিএম 
বসতঘরে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরো উদ্ধার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরের বারান্দা থেকে ২৫টি ডিমসহ বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বন্যপ্রাণী ও স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন সাপটি ও ডিমগুলো উদ্ধার করেন।


স্থানীয় বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তায় ভর্তি বালি ও ভাঙা ইটের টুকরো স্তূপ করে রাখা ছিল। শুক্রবার রাতে সেখান থেকে বালি নিতে গেলে পরিবারের সদস্যরা সাপটি দেখতে পান। পরে খবর পেয়ে শাওন গিয়ে প্রায় পাঁচ ফুট দীর্ঘ পদ্ম গোখরোটি উদ্ধার করেন।

শাওন জানান, সাপটির ২৫টি অক্ষত ডিম ও একটি খোলস পাওয়া গেছে। ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরে সাপটি নিরাপদে জঙ্গলে অবমুক্ত করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বসতঘর  ডিম  বিষধর  পদ্ম গোখরো  উদ্ধার  সময়ের আলো  সাপ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: