‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মেঘনা গ্রুপের মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম নাগরিক প্রতিদিন–এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সোমবার থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আর পরিচালিত হবে না বলে

2026-08-31T22:29:45+00:00
2026-08-31T22:48:32+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১০:৪৮ পিএম
সংগৃহীত ছবি
মেঘনা গ্রুপের মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম নাগরিক প্রতিদিন–এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আর পরিচালিত হবে না বলে কর্মীদের জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়। তবে চিঠিতে কার্যক্রম বন্ধের কারণ উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধের বিষয়ে চিঠিতে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া বিষয়ে মালিকপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা আজকে জেনেছি। মালিক পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে সব বেতন বকেয়া ও টার্মিনেশন বেনিফিট দেওয়া হবে। পত্রিকার সম্পাদক এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সাংবাদিকদের দাবি-দাওয়া আদায় করার চেষ্টা চালিয়ে যাবে সাংবাদিক ইউনিয়ন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, যে কোনো প্রতিষ্ঠানে সংবাদকর্মীদের অধিকার লঙ্ঘিত হলে সে অধিকার আদায়ে কাজ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদকর্মীদের ন্যায্য দাবি আদায়ে আইন অনুযায়ী সর্বোচ্চ লড়াই করে থাকি আমরা। নাগরিক প্রতিদিন শ্রম আইন অনুযায়ী লে-অফ না করে থাকলে সংবাদকর্মীদের পাওনা-দেনা মালিক পক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হবে। মালিকপক্ষ সংবাদকর্মীদের পাওনা সঠিকভাবে আইন অনুযায়ী বুঝিয়ে দিতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

২০২৪ সালের জুলাইয়ের পর মেঘনা গ্রুপ দেশের কয়েকটি গণমাধ্যমে বিনিয়োগ করে। এর মধ্যে নাগরিক প্রতিদিনও ছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে নাগরিক প্রতিদিন বন্ধের বিষয়ে মেঘনা গ্রুপের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। একই গ্রুপের বিনিয়োগ করা অন্য একটি গণমাধ্যমের কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নাগরিক প্রতিদিন  সংবাদপত্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: