বাংলাদেশ সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেখানে আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এর আগে দিনের প্রথম কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হয়ে আসছেন। এ সময় তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে দেখে পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
সময়ের আলো/এসএকে