মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম : এমপি আনু

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মানদণ্ডে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদরাসা

2026-09-04T13:31:16+00:00
2026-09-04T13:31:16+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম : এমপি আনু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম 
এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ছবি : সময়ের আলো
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মানদণ্ডে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদরাসা শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে ওঠার কারণে তাদের মাঝে নৈতিকতাবোধের সৃষ্টি হয়। পাশাপাশি মাদরাসা শিক্ষার আধুনিকায়নের ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে মেজাতালিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement
এমপি আরও বলেন, পর্যায়ক্রমে শোলাকুড়া মাদরাসায় ফাজিল ও কামিল শ্রেণি চালু করা হবে, যাতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বাইরে যেতে না হয়। এছাড়া মাদরাসার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে এবং বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।


শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক কাজল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, মাদরাসার প্রভাষক এ বি এম শাহজাহান আলী, মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, আব্দুল মমিন, মো. মকলেছুর রহমান, আব্দুল মতিন, মাদরাসার সাবেক ছাত্র মো. আব্দুল মন্নাফ, মাওলানা ওমর ফারুকসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদরাসা  শিক্ষা  গুরুত্ব অপরিসীম  এমপি  আনু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: