বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায়

2026-09-04T15:18:58+00:00
2026-09-04T15:18:58+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকির (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় হলুদ ও সবুজ কসটেপ দিয়ে মোড়ানো ইয়াবার বান্ডিল উদ্ধার করা হয়। একটি বান্ডিলে ১০টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ১৫০ পিস করে ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে হিসাবে ১৫ বান্ডিলে মোট ২২ হাজার ৫০০ পিস ইয়াবা থাকার কথা বলা হয়েছে।


তবে প্রাথমিক তল্লাশিতে ১৩ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাড়ির বিভিন্ন পার্টসের ভেতরেও ইয়াবা লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে, এমন সন্দেহে গাড়িটিতে আরও তল্লাশি চালানো হচ্ছে।

আটক চালক জাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জব্দ করা প্রাইভেটকারটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নিশ্চিত করতে গণনা ও তল্লাশি চলছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সময়ের আলো/জোই
  বিষয়:   বান্দরবান  প্রাইভেট কার  তল্লাশি  ইয়াবা উদ্ধার  দাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: