নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার

2026-09-04T17:04:22+00:00
2026-09-04T17:09:26+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৫:০৯ পিএম
বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

Advertisement
জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে তাদের অবস্থান কর্মসূচি চলছিল।


বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নোয়াখালী  বিভাগ  দাবি  শাহবাগ  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: