আর্সেনাল ছেড়ে সৌদি ক্লাবে মার্টিনেলি

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্সেনালের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি। বৃহস্পতিবার তার

2026-09-04T18:26:09+00:00
2026-09-04T18:26:09+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্সেনাল ছেড়ে সৌদি ক্লাবে মার্টিনেলি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
আর্সেনালের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি। বৃহস্পতিবার তার সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

মার্টিনেলিকে দলে ভেড়াতে আল হিলাল ৬ কোটি পাউন্ড দিচ্ছে আর্সেনালকে। ভবিষ্যতে মার্তিনেল্লিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে সেই দলবদল থেকেও নির্দিষ্ট শতাংশ পাবে আর্সেনাল। এই চুক্তির মাধ্যমে ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি পাওয়া খেলোয়াড় হলেন মার্তিনেল্লি। এর আগে ২০১৭ সালে অ্যালেক্স চেম্বারলেইনকে সাড়ে ৩ কোটি পাউন্ডে বিক্রি করাই ছিল আর্সেনালের সর্বোচ্চ বিক্রির রেকর্ড।

Advertisement
১৮ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্টিনেলি। উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে সাত বছরে ২৭৮ ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। গোল করেছেন ৬২টি।


গত মৌসুমে আর্সেনালের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্টিনেলির। আর্সেনালের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে ক্লাব ছাড়ার আগে আর্সেনালের শেষ দুই ম্যাচে ছিলেন না মার্তিনেল্লি। কভেন্ট্রি সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে তাকে দলে দেখা যায়নি।

আল হিলালে যোগ দিয়ে নতুন অধ্যায়ে পা রাখছেন মার্টিনেলি। সৌদি ক্লাবটি চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেই চারটিতেই জয় পেয়েছে। অন্যদিকে ব্রাজিলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের জয়ে গোল করেছিলেন এই উইঙ্গার।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আর্সেনাল  সৌদি ক্লাব  মার্টিনেলি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: