হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৮৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের

2026-09-04T18:58:32+00:00
2026-09-04T18:58:56+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৯৮৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৬:৫৮ পিএম
প্রতীকী ছবি
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

Advertisement
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। একই সময়ে আরও ৪০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৯ হাজার ৫৬৭ জন।

উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪০০ জন। এরপর সিলেটে ১৫২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, খুলনায় ৩৫ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: