চ্যাটজিপিটি দিয়ে ইংরেজি শেখার ৭ কার্যকর কৌশল

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য শুধু শ্রেণিকক্ষ, বই কিংবা কোচিংয়ের ওপর নির্ভর করতে হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে শেখার

2026-09-05T10:04:52+00:00
2026-09-05T10:04:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
চ্যাটজিপিটি দিয়ে ইংরেজি শেখার ৭ কার্যকর কৌশল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ এএম 
প্রতীকী ছবি
বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য শুধু শ্রেণিকক্ষ, বই কিংবা কোচিংয়ের ওপর নির্ভর করতে হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে শেখার সুযোগ এখন অনেকটাই হাতের মুঠোয়। এর মধ্যে চ্যাটজিপিটি হতে পারে ইংরেজি শেখার ব্যক্তিগত অনুশীলনসঙ্গী। তবে শুধু অনুবাদ বা উত্তর পাওয়ার জন্য এটি ব্যবহার না করে সঠিক কৌশলে ব্যবহার করলেই সুফল বেশি পাওয়া সম্ভব।

ইংরেজিতে কথোপকথন করুন
ইংরেজিতে কথা বলার ভয় কাটাতে চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত কথোপকথন করা যায়। দৈনন্দিন জীবন, পড়াশোনা, ভ্রমণ কিংবা পছন্দের বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। ‘Talk to me in English and correct my mistakes.’ (আমার সঙ্গে ইংরেজিতে কথা বলুন এবং আমার ভুলগুলো সংশোধন করে দিন।) এভাবে অনুশীলন করলে বাক্য তৈরির দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে।

Advertisement
নিজের লেখা সংশোধন করুন
ইংরেজিতে একটি অনুচ্ছেদ বা ডায়েরি লিখে চ্যাটজিপিটিকে ভুল শনাক্ত করতে বলা যায়। শুধু সংশোধিত বাক্য নেওয়ার বদলে কেন ভুল হয়েছে, সেটিও জানতে হবে। এতে একই ভুল পুনরায় করার প্রবণতা কমবে।

প্রতিদিন নতুন শব্দ শিখুন
শব্দভান্ডার বাড়াতে চ্যাটজিপিটির সাহায্যে প্রতিদিন পাঁচ থেকে দশটি নতুন শব্দ শেখা যায়। শব্দের অর্থের পাশাপাশি সমার্থক শব্দ (synonym), বিপরীতার্থক শব্দ (antonym), উচ্চারণ (pronunciation) এবং উদাহরণ বাক্য (example sentence) জানতে হবে। এরপর নতুন শব্দ দিয়ে নিজে বাক্য তৈরি করলে শেখা আরও স্থায়ী হবে।

গ্রামার অনুশীলন করুন
কাল (tense), পদাশ্রিত নির্দেশক (article), পদান্বয়ী অব্যয় (preposition) কিংবা কর্তা-ক্রিয়ার মিল (subject-verb agreement)-এর মতো বিষয় বুঝতে চ্যাটজিপিটিকে ব্যক্তিগত শিক্ষক হিসেবে ব্যবহার করা যায়। কোনো গ্রামার রুল ব্যাখ্যা করার পর এআইকে অনুশীলনী তৈরি করে দিতে বলা যেতে পারে। এতে শেখার পাশাপাশি নিজের দুর্বলতাও শনাক্ত করা সম্ভব।

রোল-প্লে করুন
বাস্তবপরিস্থিতিতে ইংরেজিতে কথা বলার প্রস্তুতির জন্য অভিনয়ভিত্তিক অনুশীলন বা রোল-প্লে কার্যকর। চ্যাটজিপিটিকে চাকরির সাক্ষাৎকার গ্রহণকারী (job interviewer), বিদেশের বিমানবন্দরের কর্মকর্তা (airport officer) কিংবা রেস্টুরেন্টের কর্মী (restaurant staff) হিসেবে অভিনয় করতে বলা যায়। এভাবে বাস্তব পরিস্থিতির চাপ ছাড়াই কথা বলার (speaking) অনুশীলন করা সম্ভব।


শেখার পরিকল্পনা তৈরি করুন
সবার ইংরেজির দুর্বলতা এক নয়। কেউ কথা বলায় (speaking), কেউ ব্যাকরণে (grammar) বা শব্দভান্ডারে (vocabulary) পিছিয়ে থাকতে পারেন। নিজের বর্তমান দক্ষতা জানিয়ে চ্যাটজিপিটির কাছে ৩০ দিনের শেখার পরিকল্পনা বা লার্নিং প্ল্যান (30-day learning plan) চাওয়া যায়। এতে প্রতিদিনের অনুশীলন আরও গোছানো হবে। 

সরাসরি উত্তর নয়, ইঙ্গিত নিন, শেখার সময় চ্যাটজিপিটি সব উত্তর দিয়ে দিলে নিজের চিন্তার সুযোগ কমে যায়। Don’t give me the answer immediately. Give me hints first ‘ (আমাকে সাথে সাথে উত্তর দেবেন না। আগে ইঙ্গিত বা হিন্টস দিন।) এতে শিক্ষার্থী নিজে উত্তর খোঁজার চেষ্টা করবে এবং ভুল থেকে শেখার সুযোগ পাবে।

সবশেষে মনে রাখতে হবে, চ্যাটজিপিটি কোনো জাদুর কাঠি নয়, এটি শেখার একটি সহায়ক মাধ্যম। এআইয়ের দেওয়া তথ্য সব সময় নির্ভুল ধরে না নিয়ে প্রয়োজন অনুযায়ী অভিধান, বই ও শিক্ষকের সাহায্যে তা যাচাই করা উচিত। নিয়মিত অনুশীলন, ভুল বিশ্লেষণ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চ্যাটজিপিটি হতে পারে ইংরেজি শেখার একটি কার্যকর ডিজিটাল সহযাত্রী।

সময়ের আলো/জোই
  বিষয়:   চ্যাটজিপিটি  ইংরেজি  শেখা  কৌশল  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: