সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জন নিয়োগ দিতে ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : সহকারী জজ (সিভিল জজ)
পদ সংখ্যা : ২৫০টি
বেতন স্কেল : ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট [www.bjsc.gov.bd-এ](http://www.bjsc.gov.bd-এ) গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
পরীক্ষার ফি : ১২০০ টাকা। টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ফি জমা দিতে হবে।
পরীক্ষার ধরন
প্রাথমিক পরীক্ষা : ১০০ নম্বরের MCQ পরীক্ষা। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিখিত পরীক্ষা : ১০০০ নম্বরের পরীক্ষা। গড় পাস নম্বর ৫০ শতাংশ।
মৌখিক পরীক্ষা : ১০০ নম্বর। পাস নম্বর ৫০।
প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/এমকে