এক ঘাটে বিএনপি-জামায়াতের দুই নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির

2026-09-05T15:48:08+00:00
2026-09-05T15:48:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এক ঘাটে বিএনপি-জামায়াতের দুই নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
উল্লাপাড়া মডেল থানা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ঘাটে বিএনপির পক্ষ থেকে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই স্থানে দুই পক্ষের পৃথক আয়োজনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

Advertisement
বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে জামায়াতের পক্ষ থেকেও একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। নৌকাবাইচ এ এলাকার ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের আয়োজন থাকায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কেউ লিখিত আবেদন করেনি। বিষয়টি সম্পর্কে উপজেলা প্রশাসন অবগতও ছিল না। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে নৌকাবাইচের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিএনপি  জামায়াত  নৌকাবাইচ  ১৪৪ ধারা জারি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: