ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদরাসা বোর্ড। আগামী ৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।

2026-09-05T16:20:22+00:00
2026-09-05T16:23:14+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:২৩ পিএম
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদরাসা বোর্ড। আগামী ৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। সূচির সঙ্গে এ পরীক্ষার জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করা হয়।

Advertisement
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর ২০২৬ আরবি প্রথম পত্র ও আরবি দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর ২০২৬ বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বরে গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে-

-কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি ১ম ও ২য় পত্র বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

-বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০। পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ১৫ মিনিট + ১ ঘণ্টা ১৫ মিনিট)= ২ ঘণ্টা ৩০ মিনিট। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।

-গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০। পরীক্ষার সময় হবে (১ ঘণ্টা ৩০ মিনিট+ ১ ঘণ্টা)= ২ ঘণ্টা ৩০ মিনিট। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।


-জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মাদরাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে।

-পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ৭ দিন পূর্বে সংগ্রহ করবে।

-পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

-পরীক্ষার্থীরা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

-কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

সময়ের আলো/মহু
  বিষয়:   ইবতেদায়ি  বৃত্তি  পরীক্ষা  সূচি  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: