রাজশাহী থেকে বাস চলাচল শুরু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

সাড়ে ৩ ঘণ্টা চলাচল বন্ধ থাকার রাজশাহী থেকে আবার সব বাস চালু করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে

2026-09-05T16:30:26+00:00
2026-09-05T16:36:45+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহী থেকে বাস চলাচল শুরু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:৩৬ পিএম
৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়। ছবি : সংগৃহীত
সাড়ে ৩ ঘণ্টা চলাচল বন্ধ থাকার রাজশাহী থেকে আবার সব বাস চালু করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Advertisement
শ্রমিকরা জানান, এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রামীণ, ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের বাস নাটোর পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা আটকে দেন। খবর পেয়ে সকাল ৯টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বাস চলাচল ও কাউন্টারগুলো বন্ধ করে দেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা।


ফলে, রাজশাহী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক বাস বন্ধের এই সিদ্ধান্তে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোর হাইওয়েতে গাড়ি চলাচলের সময় প্রায়ই তারা হয়রানি ও লাঞ্ছনার শিকার হন। গত ৪ মাসে মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে এখানে তিনবার বাস ধর্মঘটের ঘটনা ঘটেছে।

দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, সড়ক পরিবহন মন্ত্রীর আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টা থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি বাস মালিকরা তাকে জানিয়েছিল। তারপর তিনি নাটোর ও রাজশাহীর নেতাদের সঙ্গে এ ব্যপারে কথা বলেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আগামী দু-তিন দিনের মধ্যে বিষয়টি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসব। আশা করি, এবার দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   রাজশাহী  বাস  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: