ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

জাতীয়

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু

2026-09-05T20:18:36+00:00
2026-09-05T20:18:36+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ৯৮৮ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৬।

এতে আরও বলা হয়, চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৩২ জন। এর মধ্যে ৩৮ হাজার ১৭৯ ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৭, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬৩, বরিশালে ১৭০, রাজশাহীতে ৪৯ ও রংপুর বিভাগে ছয়জন রয়েছেন।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  হাসপাতাল  হাসপাতালে ভর্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: