শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি তৌহিদুল, সম্পাদক মাসুদ

প্রেসবিজ্ঞপ্তি

শিক্ষা

রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের (২০২৬-২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ

2026-09-06T01:56:36+00:00
2026-09-06T01:56:36+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি তৌহিদুল, সম্পাদক মাসুদ
প্রেসবিজ্ঞপ্তি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের (২০২৬-২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় কমিশনার মো. তৌহিদুল ইসলাম সভাপতি এবং লেখক ও সংগঠক মোহাম্মদ মাসুদ খান সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। একইসঙ্গে কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হয়েছেন সংগঠক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম।

গত ৪ সেপ্টেম্বর এই নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ৩৫ সদস্যের এই কমিটিতে পাঁচজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মো. শাহ আলম, ইঞ্জিনিয়ার মো. সারোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মো. আবু দাউদ লিটন, মো. নাফিস খান এবং অধ্যাপক ডা. এহসানুল হক খান পাপুল।

Advertisement
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন— আসিফ সাদ বিন শামস, মো. খুরশিদ-উল-আলম সোহেল এবং প্রকৌশলী মুহাম্মদ শাহ জামান।

সম্পাদকীয় ও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ রকিব উল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ সাঈদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. মো. আলমগীর কবীর উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. মাশহুরুল হক রাজন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আশরাফ উল ইসলাম পান্না। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হক গাজী, মো. মনিরুজ্জামান (মিঠু) ও মোহাম্মদ আলী রিমন।

কার্যনির্বাহী সদস্য : কমিটিতে সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন— মো. ইউসুফ, জিয়াউল হাই (বাপ্পী), মো. আবুল মনসুর রতন, প্রকৌশলী মো. আবু ছাইদ চৌধুরী ডালিম, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, এনায়েতুল ইসলাম, মোহাম্মদ সামছুল আলম ভূঁইয়া রাফি, এ এইচ এম কামরুজ্জামান কামরুল, এ এইচ এম শোয়েবুর রহমান, খন্দকার আল ইমদাদ, আকসাল আমিন, মো. আরিফ হাসান ইমন এবং আমীর মো. আল ইসলাম খান।

প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিব খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করে। কমিশনের অন্য দুই সহকারী নির্বাচন কমিশনার ছিলেন নাসিম আহমেদ ও এ এফ এম তারিকুল হাসান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শেরেবাংলা নগর  বয়েজ হাই স্কুল  অ্যালামনাই এসোসিয়েশন  সভাপতি  সম্পাদক  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: