রাজধানীতে বাসার জানালা দিয়ে গুলি, গৃহবধূ আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে জানালা দিয়ে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত

2026-09-06T04:21:18+00:00
2026-09-06T04:21:48+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে বাসার জানালা দিয়ে গুলি, গৃহবধূ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ এএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৪:২১ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে জানালা দিয়ে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেসমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে মো. মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, মাদবর বাড়ি মসজিদের পাশে তাঁদের টিনশেড বাসা। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তাঁর মা জেসমিন আক্তার ঘরের জানালার পাশে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি ছোড়ে। গুলিটি তাঁর মায়ের ডান হাতে লাগে।

Advertisement

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দারুস সালাম এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর ডান হাতের বাহুতে একটি গুলি লেগেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি দারুস সালাম থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  গুলি  গৃহবধূ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: