সাতক্ষীরায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শনিবার (৫

2026-09-06T05:32:42+00:00
2026-09-06T05:32:42+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ এএম 
ছবি : সংগৃহীত
জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
তিনি জানান, রাস্তার খুঁটি সরানোর কাজের জন্য রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় কালিগঞ্জ উপজেলার আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।

ডিজিএম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাতক্ষীরা  বিদ্যুৎ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: