সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ঢাকার সাভারে এক অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই

2026-09-06T09:10:21+00:00
2026-09-06T09:10:21+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ এএম 
নিহত আলতাফ হোসেন। ছবি : সংগৃহীত
ঢাকার সাভারে এক অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement
তিনি জানান, নিহত মো. আলতাফ হোসেন ডিএমপিতে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সাইফুল আলম বলেন, শনিবার কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন।


পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

তার ছেলে আরিফ চিকিৎসাধীন বলে জানান তিনি।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   সাভার  পুলিশ  এসবি সদস্য  পিটিয়ে হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: