হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারীকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী

2026-09-06T14:18:32+00:00
2026-09-06T14:18:32+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম 
হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার। ছবি : সময়ের আলো
বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারীকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধলু ওই গ্রামের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বিশর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধলুর বিরুদ্ধে ৬টি গরু চুরি, ৩টি ডাকাতি, ১টি অস্ত্র মামলা, মাদক মামলাসহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে। 

Advertisement
এছাড়াও পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবনকারী ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, আদালত থেকে তার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   হিজলা  আন্তঃজেলা  ডাকাত সর্দার  গ্রেফতার  সময়ের আলো  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: