হাসান ফিরতেই কেন্টের বাজিমাত

ক্রীড়া ডেস্ক

খেলা

কেন্টে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে দলের ৮৪ রানের

2026-09-06T15:36:30+00:00
2026-09-06T15:36:30+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপ
হাসান ফিরতেই কেন্টের বাজিমাত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম 
নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
কেন্টে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে দলের ৮৪ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই টাইগার পেসার। তার দারুণ বোলিংয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে কেন্ট।

শনিবার (৫ সেপ্টেম্বর) উস্টারশায়ারকে হারানোর ম্যাচে প্রথম ইনিংসে ১৮ ওভারে ৬৮ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৫১ রান খরচায় শিকার করেন আরও ৩ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষে আবারও কেন্টে যোগ দিয়ে দারুণ ছন্দে ফিরেছেন তিনি।

Advertisement
হাসানের পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের পেসার ম্যাট মিলনেস বলেন, ‘হাসান নিঃসন্দেহে আমাদের বোলিং আক্রমণে একটি বিশেষ মাত্রা যোগ করেছেন। তাকে ফিরে পাওয়াটা একটা দারুণ প্রাপ্তি। বাকিরাও সবাই নিজেদের ভূমিকা পালন করেছেন।’

হাসানের সঙ্গে বোলিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, তার বল আমার চেয়ে একটু জোরে স্টাম্পে লাগে। তবে হ্যাঁ, যেমন বললাম, সে ম্যাচে তুরুপের তাসের মতো কাজ করে।’

কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ডও হাসানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সাধারণভাবেই হাসান বেশ উঁচুমানের পারফর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ফিরে এসেও ঠিক আগের ছন্দেই খেলা চালিয়ে যাচ্ছেন। তার প্রচুর দক্ষতা ও ভালো গতি রয়েছে। তিনি ব্যাটসম্যানকে দ্রুতগতির ডেলিভারিতে বেশ চাপে ফেলার ক্ষমতা রাখেন।’


চলতি মৌসুমে কেন্টের হয়ে মাত্র ৩ ম্যাচে ৬ ইনিংস বোলিং করে ১৯ উইকেট নিয়েছেন হাসান। ১১ ম্যাচে ৬ জয় নিয়ে দ্বিতীয় বিভাগে টেবিলের দুইয়ে রয়েছে কেন্ট। মৌসুম শেষে এই অবস্থান ধরে রাখতে পারলে প্রথম বিভাগে উঠে যাবে দলটি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইংল্যান্ড  কাউন্টি  চ্যাম্পিয়নশিপ  হাসান মাহমুদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: