বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে কি অনুতপ্ত ইনফান্তিনো?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থার আপত্তির

2026-09-06T17:58:01+00:00
2026-09-06T17:58:01+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে কি অনুতপ্ত ইনফান্তিনো?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থার আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয় তাঁকে। তবে ওই উদ্যোগ নিয়ে এখন কি অনুতপ্ত ইনফান্তিনো?

শনিবার পোল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচ দিয়ে কাতোউইসে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ দেখতে সেখানে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। প্রতিযোগিতাটিকে ঘিরে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।

Advertisement
ইনফান্তিনো বলেন, ‘সুন্দর পোল্যান্ডের কাতোউইসে আসতে পেরে আমি অনেক খুশি। এই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের জন্য দারুণ আয়োজন। এটা দুর্দান্ত।’


তবে গত ছয় সপ্তাহ ধরে আলোচনায় থাকা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন ফিফা সভাপতি। বিতর্কিত ওই উদ্যোগের জন্য তিনি অনুতপ্ত কি না, জানতে চাওয়া হয় তাঁর কাছে।

জবাবে ইনফান্তিনো বলেন, ‘আপনারা জানেন, অনেক কিছু থাকবে বলার মতো। কিন্তু সেটা বলার জন্য সঠিক সময় ও সঠিক স্থান থাকতে হবে। আজ নয়, এখানে নয়। কিন্তু আজ এখানে আমরা ফুটবল উপভোগ করছি।’

অর্থাৎ পরিকল্পনাটি নিয়ে নিজের অবস্থান কিংবা অনুশোচনা সম্পর্কে সরাসরি কোনো উত্তর দেননি ইনফান্তিনো। বরং অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের উদ্বোধনী দিনে বিতর্ক এড়িয়ে ফুটবল নিয়েই মনোযোগ দিতে চেয়েছেন ফিফা সভাপতি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বিশ্বকাপ  বিক্রি  পরিকল্পনা  অনুতপ্ত  ইনফান্তিনো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: