নাটোরে দুই টন পোনামাছ অবমুক্ত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায়নাটোরেসাত উপজেলার জলাশয়ে প্রায় দুই টন মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে

2026-09-06T18:15:11+00:00
2026-09-07T00:08:53+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাটোরে দুই টন পোনামাছ অবমুক্ত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:০৮ এএম
পোনামাছ অবমুক্তকরণ। ছবি : সময়ের আলো
২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় নাটোরে সাত উপজেলার জলাশয়ে প্রায় দুই টন মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর পুলিশ লাইন্স পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা মৎস্য কর্মকতা মো. ওমর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।

পুলিশ সুপার বলেন, জলাশয়গুলো পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় নেয়া হলে দেশে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সহজেই সম্ভব হবে।


জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলা মৎস্য বিভাগের নেয়া উদ্যোগের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ জলাশয়ে অবমুক্ত করা হচ্ছে এসব পোনা। এ উদ্যোগ আগামীতে মানুষের আমিষের চাহিদা পূরণ করবে। গড়ে উঠবে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নাটোর  পোনামাছ  অবমুক্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: