রোনালদো-এমবাপেকে পেছনে ফেলে ৩০০ ক্লাব গোলে হালান্ডের রেকর্ড

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্লিং হালান্ড।

2026-09-06T18:25:52+00:00
2026-09-06T18:25:52+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
রোনালদো-এমবাপেকে পেছনে ফেলে ৩০০ ক্লাব গোলে হালান্ডের রেকর্ড
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্লিং হালান্ড। সেই গোলেই ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

মোলদে, রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে ৩০০ গোল করতে হালান্ডের লেগেছে ৩৮৪ ম্যাচ। এই মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসির লেগেছিল ৩৬৫ ম্যাচ। তবে হালান্ড পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এমবাপে ৩০০ ক্লাব গোল করতে খেলেছেন ৩৯৮ ম্যাচ, আর রোনালদোর লেগেছে ৪৯৯ ম্যাচ।

Advertisement
কভেন্ট্রির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে ২৬ মিনিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেন হালান্ড। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এনজো মারেস্কার দলও তাই প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়ের দেখা পেল।


তবে ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না হালান্ড। বরং আরও গোল করতে না পারায় আক্ষেপ করেছেন তিনি।

হালান্ড বলেন, ‘খেলাটা শেষ করার জন্য আমার আরও গোল করা উচিত ছিল। কিন্তু আমি তা করতে পারিনি। তাই দলের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিলাম এবং শেষ পর্যন্ত কভেন্ট্রি খেলায় টিকে ছিল।’

প্রিমিয়ার লিগে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে ম্যাচ কঠিন হয়ে যায় বলেও সতর্ক করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘প্রিমিয়ার লিগে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারেন, তবে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।’

সময়ের আলো/টিকে
  বিষয়:   রোনালদো-এমবাপে  ৩০০ ক্লাব গোল  হালান্ড  রেকর্ড  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: