শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই

2026-09-06T18:44:01+00:00
2026-09-07T00:08:29+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:০৮ এএম
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. আবু বক্কার সিদ্দিক (২১) নামে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বিজয়নগর গ্রামের কওমি মাদ্রাসার একটি কক্ষে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক। 

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।


মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়। এর ভিত্তিতে আদালত আবু বক্কার সিদ্দিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আদায় করা অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সিংড়া  শিশু  ধর্ষণ  যুবক  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: