ছেঁড়া-ফাটা নোটের বিনিময় সেবা দিতে সব তফসিলি ব্যাংককে অর্থমন্ত্রীর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ছেঁড়া-ফাটা নোটের বদল, ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময় সংক্রান্ত সেবা নিয়মিতভাবে

2026-09-06T19:20:33+00:00
2026-09-06T19:26:24+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
ছেঁড়া-ফাটা নোটের বিনিময় সেবা দিতে সব তফসিলি ব্যাংককে অর্থমন্ত্রীর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৭:২৬ পিএম
ছেঁড়া-ফাটা নোটের বিনিময় সেবা দিতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ছেঁড়া-ফাটা নোটের বদল, ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময় সংক্রান্ত সেবা নিয়মিতভাবে দেওয়ার জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য (এমপি) মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।  

Advertisement
মো. মাহবুবুর রহমান এক প্রশ্নে জানতে চান, সারাদেশে কিছু সাধারণ দরিদ্র মানুষ বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে ছেঁড়া-ফাটা, বহুল ব্যবহৃত কাগুজি মুদ্রা জমা দিয়ে নতুন মুদ্রা সংগ্রহ করে জনগণের কাছ থেকে উল্লিখিত ব্যবহারযোগ্য মুদ্রা গ্রহণ করে বিনিময়ে স্বল্প লাভে নতুন মুদ্রা প্রদান করে। ফলে একদিকে ব্যবহারযোগ্য মুদ্রা ব্যাংকে জমা হয় এবং কিছু সাধারণ দরিদ্র মানুষ আয় করে সংসার চালাতে পারে। বর্তমানে নতুন টাকা প্রদান বন্ধ থাকায় অনেকের জীবিকার পথ রুদ্ধ হয়েছে। এটি পুনরায় চালু করা হবে কিনা?  


জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারের মাধ্যমে জনসাধারণকে অপ্রচলনযোগ্য, ত্রুটিপূর্ণ ও দাবিযোগ্য নোট বিনিময় সংক্রান্ত সেবা নিয়মিতভাবে প্রদানের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। এরূপ সেবা কার্যক্রম চলমান রয়েছে।  

উল্লেখ্য, নতুন নোট মুদ্রণ ও বাজারে প্রচলন একটি স্বাভাবিক চলমান প্রক্রিয়া। নতুন মুদ্রিত নোট ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে লেনদেন ও বিনিময় সেবার মাধ্যমে অবিরত জনসাধারণের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ছেঁড়া-ফাটা নোটের বদল ও বিনিময় স্বাভাবিক কার্যক্রম হিসেবে বিবেচিত। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   অর্থমন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী  ছেঁড়া-ফাটা  নোট  তফসিলি ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: