জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়ার মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলা

শেষ পর্যন্ত লড়াই গড়াল মাত্র চার রানে। স্বল্প রানের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট

2026-09-06T19:33:13+00:00
2026-09-06T19:33:13+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাইজেরিয়ার মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
শেষ পর্যন্ত লড়াই গড়াল মাত্র চার রানে। স্বল্প রানের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে নাইজেরিয়া। আফ্রিকা কোয়ালিফায়ার ডিভিশন-১-এর রোমাঞ্চকর ফাইনালে এই জয় পেয়েছে তারা।

ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯৮ রান সংগ্রহ করে নাইজেরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক ক্রিস্টাবেল চুকউওনই। বিউটি ওগুয়াই ১৯ এবং জেসিকা বায়েনি করেন ১৫ রান।

Advertisement
জিম্বাবুয়ের হয়ে বল হাতে দুটি উইকেট নেন ক্রিস্টিন মুতাসা। তাদিওয়ানাশে গারুতসা পান একটি উইকেট।

জয়ের জন্য ৯৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নাইজেরিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সালাম মুসেকা ২৭, বেথেল জিনিয়ামা ২১ ও নিকোলেট নিকার ১৮ রান করে লড়াইয়ের আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।


নাইজেরিয়ার জয়ের নায়ক বোলার উসেন পিস। তিনটি উইকেট নিয়ে তিনি জিম্বাবুয়ের রান তাড়ায় বড় ধাক্কা দেন। জেনিফার গডউইন ও অ্যানয়েন্টেড আখিগবে নেন দুটি করে উইকেট।

এই জয়ের ফলে আগামী বছর বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের প্রতিনিধিত্ব করবে তারাই।

ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে উগান্ডা। রুয়ান্ডাকে ৭ উইকেটে হারিয়ে তারা এই অবস্থান নিশ্চিত করে। আয়োজক তানজানিয়া ২৯ রানে কেনিয়াকে হারিয়ে পঞ্চম হয়েছে। আর মালাউইকে ৯ উইকেটে হারিয়ে সপ্তম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে নামিবিয়া।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জিম্বাবুয়ে  ৪ রান  রোমাঞ্চকর  জয়  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  নাইজেরিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: