যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-09-07T08:28:33+00:00
2026-09-07T08:30:32+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:৩০ এএম
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। 

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বিমানটি বিমানবন্দরের বাইরে চলে যায় এবং মাটিতে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে।

Advertisement
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে বলেন, অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় বলেও জানান তিনি।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহতদের কয়েকজন দুর্ঘটনার পর যানবাহনের ভেতরে কিংবা নিচে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল তাদের সেখান থেকে বের করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে দুই শতাধিক দমকলকর্মী কাজ করেন। পরে আগুন নেভানো সম্ভব হলেও ঘটনাস্থলে জ্বালানি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ফায়ার চিফ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ক্যারোলিনাভিত্তিক চার্টার সংস্থা ২১ এয়ার পরিচালিত বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের তির্যক রানওয়ে অতিক্রম করে উত্তর-পশ্চিম প্রান্তে গিয়ে থেমে যায়।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করবে। সংস্থাটি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।


অ্যামাজন এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি রানওয়ের ব্যবহারযোগ্য অংশ ছাড়ার সময় ঘণ্টায় প্রায় ১২৯ মাইল বা ২০৭ কিলোমিটার গতিতে ছিল। দুর্ঘটনার সময় মিয়ামিতে হালকা বজ্রঝড় ও দমকা বাতাস ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

লেবার ডে ছুটির সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে যখন বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম চলছে, তখন এ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। বিমানবন্দরে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) পূর্বাভাস অনুযায়ী, লেবার ডে ছুটিকে ঘিরে ওই সপ্তাহে দেশটির বিমানবন্দরগুলো দিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ যাত্রীর যাতায়াতের কথা ছিল। শুধু রোববারই প্রায় ২৩ লাখ মানুষ আকাশপথে ভ্রমণ করবেন বলে ধারণা করা হয়েছিল।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  মিয়ামি বিমানবন্দর  কার্গো বিমান  বিধ্বস্ত  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: