হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিন আর নেই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা

2026-09-07T12:17:49+00:00
2026-09-07T12:17:49+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিন আর নেই
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম 
শিক্ষার্থী মাহিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
নিহত মাহিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মাহাবুল আলমের ছেলে।

জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকশা যোগে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে আসার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি ও কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি অটোরিকশা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়।


এদিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশা চালক এরশাদের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর মাহিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত দুইদিন আগে তাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।

সময়ের আলো/জোই 
  বিষয়:   হাটহাজারী  সড়ক দুর্ঘটনা  আহত  শিক্ষার্থী  মাহিন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: