রাউজানে ট্রাকচাপায় ইউপি সদস্যের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যের মৃত্যু হয়েছে।

2026-09-06T16:19:29+00:00
2026-09-07T00:10:39+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাউজানে ট্রাকচাপায় ইউপি সদস্যের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:১০ এএম
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) রাউজান-রাঙ্গুনিয়া (সার্কেল) মো. বেলায়েত হোসেন। 

নিহত নুরুল ইসলাম টিটু উপজেলার ৬ নম্বর ওর্য়াডের বিনাজুরী ইউনিয়নের উত্তর লেলেঙ্গারা অছি মিয়া সারাংয়ের বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পায়ে হেটে টিটু রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি ইট বোঝাই ট্রাকের (চট্টমেট্রো -ট ১১- ০০৩৭) নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও, চালক পালিয়ে যান।

নুরুল ইসলাম টিটু (৫৫) বর্তমানে একটি লাইফ ইন্সুরেন্সে চাকরি করতেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। নিহতের ছেলে মো. সামির বলেন, বেপরোয়া এবং অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণে আমার বাবা মারা গিয়েছে। আমি বিচার চাই। আর যাতে আমার মতো কোনো বাবা প্রাণ না হারায়। 


সহকারী পুলিশ সুপার (এএসপি) রাউজান-রাঙ্গুনিয়া (সার্কেল) মো. বেলায়েত হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ইট বোঝাই ট্রাকের নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গিয়েছে। লাশ ময়নাদতন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সময়ের আলো/এনএন
  বিষয়:   রাউজান  ট্রাকচাপা  ইউপি সদস্য  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: