জামায়াতে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ভিড়লেন ২০ পরিবারের ৫০ জন

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৫০ জন সদস্য।

2026-09-07T12:51:02+00:00
2026-09-07T12:51:02+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামায়াতে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ভিড়লেন ২০ পরিবারের ৫০ জন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম 
শার্শায় বিএনপিতে যোগদান করল ৫০ জন। ছবি : সময়ের আলো
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৫০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

​যোগদানকারীদের দাবি, জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের চিন্তা-চেতনা বিবেচনা করে তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement
​অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাতে ফুল দিয়ে নতুন সদস্যরা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।


​যোগদানকারী প্রধান সদস্যদের মধ্যে রয়েছেন মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনা।

​অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে নতুন সদস্য মনিরুল হক বলেন, জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করতেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আগামীতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


​বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামায়াত  অসন্তোষ  যশোর  বেনাপোল  শার্শা  বিএনপি  পরিবার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: