মামলার আসামি না হয়েও ২০ দিন কারাভোগ, দায় স্বীকার পুলিশের

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে মামলার আসামি না হয়েও ২০ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন জলিল হাওলাদার নামের নিরপরাধ এক ব্যক্তি। মামলার ওয়ারেন্টে আসামির

2026-09-07T15:50:03+00:00
2026-09-07T15:50:03+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মামলার আসামি না হয়েও ২০ দিন কারাভোগ, দায় স্বীকার পুলিশের
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
মামলার আসামি না হয়েও ২০ দিন কারাভোগ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীতে মামলার আসামি না হয়েও ২০ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন জলিল হাওলাদার নামের নিরপরাধ এক ব্যক্তি। মামলার ওয়ারেন্টে আসামির নাম বাবার নাম ও গ্রামের নাম এক হওয়ায় অনিচ্ছাকৃত ভাবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে স্বীকার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানাজায়, ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের জন্য মহিপুর শিববাড়িয়ার মো. জলিল হাওলাদারের বিরুদ্ধে ২০২৩ সালে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মো. আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী। নথিতে বলা হয়, পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক ২৭ মার্চ ২০২৩ তারিখে অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়।

Advertisement
এই মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে গত ১৯ আগস্ট নাম, বাবার নাম ও একই গ্রাম হওয়ায় নিরপরাধ মো. জলিল হাওলাদারকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।


গ্রেফতার ব্যক্তির পরিবারের দাবি, মামলার আসামি ও গ্রেফতার ব্যক্তি একজন নন। তাদের নাম বাবার নাম এবং গ্রামের নাম এক হলেও মায়ের নাম ভিন্ন। পরিচয় যাচাইয়ে ভুলের কারণে জলিলকে এমন একটি মামলায় কারাভোগ করতে হয়েছে, যে মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. সাজেদুল ইসলাম সজল জানান, ওয়ারেন্টে মায়ের নাম না থাকায় অনিচ্ছাকৃত এ ভুল হয়েছে। ঘটনা জানার পর ওই ব্যক্তির জামিনের জন্য সুপারিশ করা হয়েছে। আজ আদালত তার জামিন মঞ্জুর করেছেন। ওয়ারেন্ট তামিলে ভবিষ্যতে যাতে কোন ভুল না হয় তাই আসামির পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   মামলা  আসামি  কারাভোগ  দায় স্বীকার  পুলিশ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: