আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না : সারজিস

পিরোজপুর প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পোষা বিরোধী দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি

2026-09-07T19:10:28+00:00
2026-09-07T19:22:09+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না : সারজিস
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৭:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পোষা বিরোধী দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি নেওয়া হবে, তা এনসিপিকে কারও কাছ থেকে শিখতে হবে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement
সারজিস আলম বলেন, বিএনপির কেউ এনসিপির লং মার্চ কর্মসূচিকে রোড মার্চ, আবার কেউ লং ড্রাইভ বলছেন। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লং মার্চ হয় তাহলে আমাদেরটাও লং মার্চ।

তিনি বলেন, আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। 

বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির প্রসঙ্গ টেনে সারজিস বলেন, আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না।

এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে জানিয়ে সারজিস বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব।


বিএনপি এনসিপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করলে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

বাকস্বাধীনতা প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপির এক সদস্য প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে সিফাত নামে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এবং দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ অন্যরা।

সময়ের আলো/এমকে‎
  বিষয়:   জাতীয় পার্টি  পোষা  বিরোধী দল  সারজিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: